XAMPP ইনস্টলেশন শর্টকার্ট ও শুরু (উইন্ডোজ)

উইন্ডোজ পরিবেশে ম্যানুয়ালি সবকিছু সেটাপ শিখতে গিয়ে যেসকল নবীন ডেভেলপাররা হোচট খেয়েছেন তাদের জন্য খুব আনন্দের খবর হচ্ছে কোন রকম ঝামেলা ছাড়াই উইন্ডোজ পরিবেশে ওয়েব ডেভেলপ করার পরিবেশ তৈরি করা সম্ভব। এর জন্য খুব জনপ্রিয় দু’টি প্যাকেজ (XAMPP, WAMP) আছে যাতে Apache, PHP, MySQL সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় টুল একত্রে কনফিগার করে দেয়া থাকে। এদের যেকোন একটি সংগ্রহ করে সাধারণ যেকোন সফটওয়্যারের মত সেটাপ করে নিলেই ওয়েব ডেভেলপ করার প্রয়োজনীয় পরিবেশ তৈরি হয়ে যাবে। XAMPP এবং WAMP নামের এই প্যাকেগুলো থেকে আমরা অধিক জনপ্রিয় XAMPP-কে বেছে নিচ্ছি। চলুন খুব সংক্ষেপে এটি সংগ্রহ, ইনস্টলেশন ও সাধারণ ব্যবহারবিধি জেনে নেই-

১) প্রথমেই আপনাকে XAMPP প্যাকেজটি ডাউনলোড করে নিতে হবে। যারা গুগল ব্যবহার জানেন তারা এতক্ষনে নিশ্চয় DOWNLOAD XAMPP লিখে সার্চ দিয়ে যায়গামত পৌঁছে গিয়েছেন। যারা এখনো পাচ্ছেন না তারা apachefriends.org খুলে Windows প্যাকেজটি খুঁজে বের করে ডাউনলোড দিন।
২) ডাউনলোড হয়ে যাওয়ার পর অন্য যেকোন সফটওয়্যারের মত করে সেটাপ শুরু করুন। এক্ষেত্রে Destination Folder এ C:/ বা অন্য যেকোন ড্রাইন নির্বাচন করতে পারেন।
1

৩) ইনস্টলেশনের শেষ পর্যায়ে কিছু ডস কনসোল আসবে যেখানে বিভিন্ন সেটিংস নির্বাচন করতে বলবে। এন্টার করে যেতে থাকুন (বাই ডিফল্ট যা থাকে সেভাবে সব হয়ে যাবে)।
৪) সবশেষে XAMPP কন্ট্রোল প্যানেলটি খোলার অপশন পাবেন (বা স্টার্ট মেনু থেকে খুলে নিন)।
৫) XAMPP Control Panel থেকে সরাসরি Apache, MySQL স্টার্ট বা স্টপ করতে পারবেন। বাঁদিকে Svc লেখা চেকবক্সগুলোতে টিক দিয়ে দিলে সার্ভিস হিসেবে সেটাপ করে রাখতে পারেন যাতে প্রতিবার উইন্ডোজ চালু হওয়ার সাথে সাথে নিজে থেকেই এগুলো চলতে শুরু করে।
xampp-control-panel

অনেক সময় স্টার্ট দিতে গেলে আপনার স্টার্ট নাও নিতে পারে। সাধারণত Apache’র জন্য প্রয়োজনীয় পোর্টগুলো অন্য কেউ দখল করে রাখলে এটি বেশি ঘটে থাকে। যেমন IIS বা অন্য কোন সফটওয়্যার যা পোর্ট ৮০ বা ৮০৮০ ব্যবহার করে। Skype যারা ব্যবহার করে থাকেন তাদের Apache কোনভাবেই চালু হবে না যতক্ষন না Skype’র সেটিংস এ ঢুকে পোর্ট ৮০ ব্যবহার করতে বারণ করছেন।

৬) সবকিছু ঠিকঠাক মত হলে ব্রাউজার খুলে এড্রেসবারে http://localhost বা http://127.0.0.1 টাইপ করে এন্টার করুন, XAMPP এর ডিফল্ট হোমপেজ খুলে যাবে যেখানে XAMPP এর সাথে দেয়া প্রয়োজনীয় কিছু টুলের ওয়েব ইন্টারফেস পেয়ে যাবেন (যেমন MySQL ব্যবস্থাপনা টুল PHPMyAdmin)।

ব্যাস, আমাদের উইন্ডোজ পিসি এবার Apache, PHP, MySQL সহ প্রয়োজনীয় বেশ কিছু বস্তু সহ ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য প্রস্তুত।
xampp-default-page

আপনি যদি C:/ ড্রাইভে XAMPP সেটাপ করে থাকেন তাহলে আপনার root directory হবে C:\xampp\htdocs .. এই ফোল্ডারের ভেতরে আপনার পছন্দ মত ফোল্ডার তৈরি করে ফাইলগুলো রাখতে পারবেন। C:\xampp\htdocs লোকেশনে example নামের একটি ফোল্ডার তৈরি কিছু রাখলে ব্রাউজারে তা একসেস করতে http://localhost/example লিখতে হবে। আপাতত এটুকুই। পরের পর্বে আমরা ছোট একটি এপ্লিকেশন ডেভেলপমেন্ট শুরু করবো। সেই পর্যন্ত PHP বেসিকগুলো শিখতে থাকুন।

 

Resource: http://phpbook.ofhas.in/2009/12/18/install-xampp-and-starting-dev-in-window/